বরিশালের সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাস থেকে দেশী অস্ত্রসহ বহিরাগত ৪ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!গোপন সংবাদের ভিত্তিতে নগরের বটতলাস্থ সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাস থেকে তাদের আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার(১৫ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, নগরের মুসলিম গোরস্থান রোডস্থ মো. রফিক তালুকদারের ছেলে রাফসান তালুকদার (২০), বটতলা আশ্রাফ সড়কের বাসিন্দা হুমায়ন কবিরের ছেলে মোঃ আজাদ সরদার (২৩), বটতলা শরীফ বাড়ীর বাসিন্দা শামীম সরদারের ছেলে ফুয়াদ আলম (২৪) এবং গোড়াচাঁদ দাস রোডের বাসিন্দা মৃত. মনিবুর রহমানের ছেলে মো. মুমতাহিন রহমান(২৩)।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাসে বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে জোরপূর্বক অবস্থান করতো। সন্ত্রাসীদের অত্যাচারে এবং ভয়ে ছাত্ররা সবসময় আতংকিত থাকতো। যা নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে একাধিক সংবাদ প্রকাশ পাওয়ার পর নজরদারী করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ব্যাডমিন্টন ব্যাগের মধ্যে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার এবং ৪ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
![]()