৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৭
শিরোনাম:

নৌকার প্রচারণায় এমপির উপস্থিত থাকায় ব্যবস্থা নেবেন রিটার্নিং কর্মকর্তা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পথসভায় আচরণবিধি লঙ্ঘন করে সংসদ সদস্যদের উপস্থিতির ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ শনিবার (১৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহফুজা আক্তার বলেন, আচরণবিধির বিষয়টি আমরা এবং আমাদের ম্যাজিস্ট্রেটরা খতিয়ে দেখছেন। এটা এড়িয়ে যাওয়ার কিছু নেই। তারা যে সভা করেছেন, মঞ্চে কারা কারা ছিলেন তা ম্যাজিস্ট্রেটরা প্রতিবেদন দিলে আমরা ব্যবস্থা নেব।

তিনি বলেন, আমাদের কাছে কেউ প্রমাণসহ লিখিত অভিযোগ করেননি। গতকাল প্রচারণার সর্বশেষ দিন ছিল। আমরা আপনাদের নিশ্চিত করতে চাই, প্রত্যেকে প্রচারণা চালিয়েছেন। তবে কোনও বিশৃঙ্খলা ঘটেনি। ফলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনও আইনি ব্যবস্থা নিতে হয়নি। আমরা আশা করি এমন শান্তিপূর্ণ পরিবেশই থাকবে।

 

Loading