৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৫
শিরোনাম:

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মেয়াদ উত্তীর্ণ ঔষুধ প্রয়োগের অভিযোগ

মোঃ ফারুক হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রোগীদেরকে প্রয়োগ করার অভিয়োগ উঠেছে।

ঘটনাটি গতকাল শনিবার দুপুর আনুমানিক ১২:৩০টার সময়। এ সময় সালবিউটামল গ্রুপের মেয়াদ উত্তীর্ণ ঔষুধ শ্বাস-কষ্ট রোগীদের মাঝে প্রয়োগ করা হয়েছে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ গত ১৫দিন যাবত সালবিউটামল গ্রুপের এ মেয়াদ উত্তীর্ণ ঔষুধ সরবরাহ করার ঘটনাটি ঘটেছে বলেও জানা গেছে।

স্থানীয় রোগীদের সূত্রে জানা গেছে, বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সাধারনত, অসহায়, অশিক্ষিত, সহজ সরল বদলগাছী উপজেলাবাসী এখানে চিকিৎসা সেবা নিতে আসেন এসব রোগী।

যদি ভুল বা মেয়াদ উত্তীর্ণ ঔষুধ প্রয়োগ এর কারনে রোগীদের মৃত্যুর কারন হয়। আর এ মৃত্যুর দায় নিতে হয় সহজ সরল মানুষকেই। এ্যাডভোকেট শাহিনূর ইসলাম বলেন, আমি আমার বৃদ্ধ মাকে নিয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান করতে যাই। সে সময় আমার মা শ্বাসকষ্ট অনুভব করেন। এমন অবস্থায় আমার মাকে জরুরী বিভাগে নিয়ে গিয়ে দেখি একজন বৃদ্ধ মহিলাকে শ্বাসকষ্টের জন্য গ্যাস প্রদান করা হচ্ছে। আমি তাদের কাছে জানতে চাইলাম কোন গ্রুপের ঔষুধ প্রয়োগ করা হচ্ছে, ঔষুধের প্যাকেটটি হাতে নিয়ে দেখি সেটি মেয়াদ উত্তীর্ণ ঔষুধ।

আমি সাথে সাথে ঐ ব্যক্তিকে ঔষুধ গ্রহন বন্ধ করতে বলি‌। তিনি আরও বলেন এই সব মেয়াদ উত্তীর্ণ ঔষধ দীর্ঘ দিন থেকে প্রদান করে আসছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সরকার বেতন-ভাতা দিয়ে এত অদক্ষ ব্যক্তিদের নিয়োগ প্রদান করেন তা বলে শেষ করা যাবে না। এই হাসপাতালে শুধু তাই নয়, একজন সরকারি আয়াপদে চাকুরি করেন কিন্তু তার বদলে বেদেনা নামের এক ব্যক্তি ডিউটি করেন। সরকারি বেতন তোলেন সালামের স্ত্রী। রুহুল সরকারি ভাবে নিয়োগ নিয়েছে কিন্তু রুহুলের বদলে ডিউটি করেন সোহেল নামে একব্যক্তি এমনটি অভিয়োগ রয়েছে বলেও জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যক্তি বলেন, গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। যে খাবার দিছে, রোগী সুস্থ্য না হয়ে আরো অসুস্থ্য হব। বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার কানিস ফারহানা বলেন, সালবিউটামল গ্রুপের মেয়াদ উত্তীর্ন ঔষুধ শ্বাসকষ্ট রোগীদের প্রয়োগ এর বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন।

গত ডিসেম্বর মাস থেকে মেয়াদ উত্তীর্ন ঔষুধ ভুলবসত ষ্টোরকিপারে রাখা ছিলো এবং সেই ঔষুধ রোগীদের প্রয়োগ করা হয়েছে। আজকে একজন শ্বাসকষ্টের রোগীকে মেয়াদ উত্তীর্ন ঔষুধ প্রয়োগ করতে গেলে জানতে পারি। পরে মেয়াদ উত্তীর্ন ঔষুধ গুলো ষ্টোরকিপার থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

Loading