২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫
শিরোনাম:

নারায়ণগঞ্জবাসী আমাকে বেছে নিয়েছে, ইনশাআল্লাহ নৌকা জয়যুক্ত হবেই হবে: ভোট দিয়ে বললেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে রোববার (১৬ জানুয়ারি) বেলা পৌঁনে ১১টার দিকে দেওভোগের শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। ভোট দেওয়ার আগে বাবা আলী আহাম্মদ চুনকার কবর জিয়ারত করেন তিনি। এ সময় আইভীর সঙ্গে কর্মী-সমর্থকরাও ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আইভী বলেন, আমি বিভিন্ন জায়গায় খবর পাচ্ছিলাম স্লো কাস্টিং হচ্ছে। ওয়ার্ড নং ৩, ৫, ১৭, ১৮, ২০ এসব জায়গায় খুবই স্লো কাস্টিং হচ্ছে। ওয়ার্ড ৯, ২৩ এ প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাচ্ছি। যাতে উৎসবমুখর পরিবেশে আমার লোকগুলো ভোট দিতে পারে।

তিনি বলেন, এই শহরের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। তারা আমাকে ভোট দিতে আসছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো তারা যেন ভোটারদের ভোট দেওয়ার জন্য একটু সহজ করে দেয় সবাইকে। কোনো কেন্দ্র যেন স্লো না রাখে।

Loading