৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৫
শিরোনাম:

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছেময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে যোগাযোগ সচিব নজরুল ইসলামের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও জিলা মোটর মালিক সমিতির যৌথ সংবাদ সম্মেলনে নেতারা প্রত্যাহারের ঘোষণা দেন।

এ সময় জিলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা বলেন, যোগাযোগ সচিবের অনুরোধ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কর্তৃক আগামী ২৬ জানুয়ারি এ বিষয়ে আলোচনার তারিখ ধার্য করা হয়েছে। তাই ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলো। আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ধর্মঘটে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য গভীর দুঃখ প্রকাশও করেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ময়মনসিংহ চেম্বারের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। পরিবহন নেতৃবৃন্দ জানান, যোগাযোগ সচিবের অনুরোধে এবং ২৬ জানুয়ারি বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক আহ্বানের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্বান্ত নেয়া হয়েছে।

এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, সম্পাদক সোমনাথ সাহা, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা।

 

Loading