৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪২
শিরোনাম:

টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচন, ৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমএ) পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে, চট্টগ্রাম জেলার বাঁশখালী, নোয়াখালী জেলার নোয়াখালী, যশোর জেলার ঝিকরগাছা, নাটোর জেলার নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় তিনটি পদে নির্বাচন হচ্ছে। পাঁচটি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন মোট ২৬ জন। এদের মধ্যে ১০ জন দলীয় প্রার্থী এবং ১৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

ভোটের পরিবেশ শান্ত রাখতে মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

 

Loading