৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪১
শিরোনাম:

নাটোরে স্বতন্ত্রপ্রার্থীর ২ সমর্থককে মারধরের অভিযোগ

নাটোর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এমদাদুল হক আল মামুনের দুই সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের বড়গাছা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে। তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীদের পরিচয় জানা যায়। এমদাদুল হক আল মামুন অভিযোগ করে বলেন, নৌকা প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে দুই সমর্থকের মাথা ফাটিয়ে দিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী উমা চৌধুরী জলি বলেন, এই ঘটনায় নৌকার কোনও কর্মী বা সমর্থক জড়িত নেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নাটোর পৌরসভায় মেয়র পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩০টি কেন্দ্র ভোটগ্রহণ চলছে। পৌরসভায় মোট ভোটার প্রায় ৬৪ হাজার ২৩৪।

 

Loading