৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৩
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে গরু চুরির দায়ে দুই চোর আটক

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় দিনে দুপুরে গরু চুরির দায়ে ২ চোরকে আটক করছে থানা পুলিশ।

জানা যায় গত ১৩ই জানুয়ারি সকাল ৯টায় উপজেলা সেনপাড়া গ্রামের অখিল চন্দ্র এর ছেলে রিপন চন্দ্র মাঠে একটি গাভী বেঁধে রেখে বাড়িতে চলে আসে। সেখান থেকে গাভীটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে তারা বদলগাছী থানায় একটি জিডি দায়ের করেন। উক্ত জিডির সুত্র ধরে গত ১৫ জানুয়ারি থানার এস আই আবু শামা পত্নীতলা উপজেলার যোগী বাড়ী গ্রামের আবুল কালাম এর ছেলে রুবেল হোসেন (২৮) একই গ্রামের আব্দুস সালামের ছেলে ফরিদ হোসেন (২৫) কে তাদের বাড়ী থেকে গরু সহ আটক করে।

বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে জানা গেছে এরা আন্তঃ জেলা গরু চোর ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদের আটক করে জেল হাজতে পাঠনো হয়েছে।

Loading