৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৬
শিরোনাম:

ভোটকেন্দ্রে গাঁজা সেবনের প্রস্তুতি, এজেন্ট আটক

নোয়াখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র থেকে গাঁজাসহ এক এজেন্টকে আটক করেছে পুলিশ। আটক ফাহাদ বিন ইকবাল সদর উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় সূত্র জানায়, ফাহাদ ওই কেন্দ্রে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিলি রহমানের আনারস প্রতীকের এজেন্ট ছিলেন। সকালে ভোট কেন্দ্রের ভেতরে বসেই গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, আটক যুবক পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

Loading