৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৫
শিরোনাম:

কুয়াকাটার মহিপুরে ইয়াবাসহ গ্রেফতার – ২ 

কুয়াকাটা প্রতিনিধি ঃ  কুয়াকাটার মহিপুর থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে। রবিবার(১৭ জানুয়ারি) মধ্যেরাতে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো: আবুল খায়ের এর নির্দেশক্রমে এস আই রাসেল সরদারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে  মহিপুর গ্রামের হাকিম মোল্লার ছেলে নাসির মোল্লা (৪৫) ও সুধীরপুুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে সাকিল (২১) কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নাসির মোল্লার বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাডাও মহিপুর বাজারের নৈশপ্রহরীদের মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো: আবুল খায়ের সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ এড়িয়ে তারা মাদক ব্যবসা করে আসছিলো। পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!