৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৬
শিরোনাম:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চবি ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

দিনভর উত্তেজনার পর মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের নেতা–কর্মীরা। এতে প্রাথমিকভাবে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা শাহ আমানত হলেও ছড়িয়ে পরে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে মধ্যরাতে সংঘর্ষে জড়িয়ে পরে দুই গ্রুপ। এ সময় উভয় পক্ষ একে অপরকে শত শত ইটপাটকেল নিক্ষেপ করে। এতে প্রাথমিকভাবে দুজন আহত হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা তাদেরকে হলে ঢুকিয়ে দিয়েছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Loading