৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১১
শিরোনাম:

মানবতার চেয়ারম্যান মিজানুর রহমানের ব্যাক্তিগত তহবিল থেকে কম্বল বিতরণ—

নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানবতার প্রতীক জনবান্ধব ও সুযোগ্য জনতার চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান আজ এগারো ঘটিকার সময় নিজ উদ্যোগে ব্যাক্তিগত তহবিল থেকে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে উপহার স্বরূপ এবং এডভোকেট মৃনাল কান্তি দাস এম পি মহোদয় এর দিক নির্দেশনায় চর বাউশিয়ার মধ্যম কান্দি গ্রামের ২৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ।

Thank you for reading this post, don't forget to subscribe!

কম্বল বিতরণের সময় ইউনিয়নের আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড মেম্বার আল-মামুন প্রধানের সভাপতিত্বে খোকন প্রধান শ্রম বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম প্রধান উপস্থিতিতে সংগঠনের নেতাকর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

মানবতার চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান বলেন আমার ইউনিয়নের কোন অসহায় জনগণ শীতে কষ্টে না থাকে সে দিকে লক্ষ্য রেখে আমার এ ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।

Loading