৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৩
শিরোনাম:

সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে বিপিলের দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি সিলেট সানরাজার্স। আজ শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে টস ভাগ্য হেসেছে কুমিল্লার হয়ে। যেখানে অধিনায়ক ইমরুল কায়েস আগে ফিল্ডিংয়েত সিদ্ধান্ত নিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঢাকার আকাশে আজ সকাল থেকে সূর্যের দেখা নেই। এই সুযোগটাই হয়তো বোলারদের দিতে চান ইমরুল। এজন্য প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের নিমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে বিপিএলের উদ্বোধনি দিনে হওয়া দুটি ম্যাচেই পরে ব্যাট করা দল জয় পায়। দুটি ম্যাচেই জয়ী দল টস জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ইমরুল কায়েস আজ সে পথেই হাঁটলেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স :

ইমরুল কায়েস (অধিনায়ক), মুমিনুল হক, আরিফুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, ক্যামেরন ডেলপোর্ট ও করিম জানাত।

সিলেট সানরাইজার্স :

মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, তাসকিন আহমেদ, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, রবি বোপারা।

Loading