দেশে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যেখানে সরকারের সমালোচনা করায় বাসের অন্য যাত্রীদের সঙ্গে মারমুখী আচরণ করে আলোচনায় এসেছেন এক নারী। ভিডিওতে ওই নারীর বক্তব্য অনুযায়ী- বাসটি আল আরাফাহ এক্সপ্রেস লিমিটেডের। এটি ঢাকা ও লক্ষ্মীপুরের রামগঞ্জ রুটে চলাচল করে।
Thank you for reading this post, don't forget to subscribe!ভিডিওতে দেখা যায়- ওই নারী সমালোচকদের হাত-পা ভেঙে দেওয়াসহ পুলিশে দেওয়ার হুমকি দিচ্ছেন। রাত্রিকালীন বাসযাত্রার ভিডিওটি কোন দিন ধারণ করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
ওই যাত্রী হুমকি দিয়ে বলেন, ‘সবগুলারে গ্রেপ্তার করাব; কত বড় সাহস সরকারের বদনাম বাসে বসে। এই তোরে একবারে শেষ করে ফেলব! সরকারের বদনাম করস! বাসে বসে সরকারের বদনাম করার সাহস হয় কী করে!’
এ সময় বাসের অন্য যাত্রীরা ওই নারীর আচরণ নিয়ে প্রশ্ন তুললে তাদের সঙ্গেও বিতর্কেও জড়ান তিনি। অন্য যাত্রীদের ‘তুই’ সম্বোধন করেও কথা বলেন। তবে ওই নারী কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ভাইরাল ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনরা ওই নারীর আচরণের সমালোচনা করেছেন। তাদের মতে, নাগরিকদের অধিকার রয়েছে সরকারের আলোচনা-সমালোচনা করার। কিন্তু এই নাগরিক অধিকার চর্চার জন্য বাসটির যাত্রীদের সঙ্গে যে আচরণ করেছেন সেটিকে ‘অসভ্যতা’ ও ‘বেহায়াপনা’ বলেও অনেকেই মনে করছেন।
![]()