৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৮
শিরোনাম:

ফেল থেকে ‘এ প্লাস’ পেলো ১৮ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রাজশাহী শিক্ষাবোর্ডের ১৮ শিক্ষার্থী ফেল থেকে ‘এ প্লাস’পেয়েছে। গত শুক্রবার (২১ জানুয়ারি) রাজশাহী শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এসএসসির খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রকাশিত ফলে দেখা যায়, এবার ১১৬ জন শিক্ষার্থীর ১২০টি বিষয়ের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৮ জন কোনো কোনো বিষয়ে ফেল থেকে পেয়েছে ‘এ’ প্লাস। ‘এ’গ্রেড থেকে ফল পাল্টে উচ্চতর গ্রেড পেয়েছে ২২ জন। এছাড়া ‘এ’ মাইনাস থেকে উচ্চতর গ্রেড পেয়েছে ১২ জন, ‘বি’গ্রেড থেকে ৭ জনের ফল পাল্টে উচ্চতর গ্রেড হয়েছে।

শাবি শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রীশাবি শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী শিক্ষাবোর্ড সূত্র জানায়, ফল প্রকাশের পর এবার এসএসসি পরীক্ষার ৯ হাজার ৪৪৩টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করে ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি ৩ হাজার ৪৭৭টি পদার্থ বিজ্ঞান খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পড়ে। এছাড়া, ভূগোল ও পরিবেশের ১ হাজার ২৮১টি, উচ্চতর গণিতের ৩১৮টি, রসায়নের ২ হাজার ১৭০টি, জীববিজ্ঞানের ৫৭৭টি, পৌরনীতি ও নাগরিকতার ১০২টি, অর্থনীতির ৬৭টি, ব্যবসায় উদ্যোগের ৬৯টি, হিসাববিজ্ঞানের ৩৫৫টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ের ৩৭৯টি এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার ৬৪৮টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। পুনঃনিরীক্ষণে বেশিরভাগ খাতার ফল একই থাকলেও ১১৬ জনের ১২০টি বিষয়ের পরীক্ষার ফল পাল্টে গেছে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, পরীক্ষকদের যোগ করতে ভুল হওয়া কিংবা কম্পিউটার সিস্টেমে না তোলার কারণে ফল খারাপ দেখাচ্ছিল। এগুলো পুনঃনিরীক্ষণে ঠিক হয়েছে।

Loading