২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০১
শিরোনাম:

পূর্বসূরিদের রক্ত যেন বৃথা না যায় : প্রধানমন্ত্রী

পূর্বসূরিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সব আঘাত থেকে রক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তাদের রক্ত যেন বৃথা না যায়। ২০২২ সালের পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় পুলিশ সদস্যদের স্বাধীনতার ইতিহাস স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‌‘মনে রাখবেন, জাতির পিতার দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়, যা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে; আপনাদের পূর্বসূরিদের রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতাকে সব আঘাত থেকে রক্ষা করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘এই রাজারবাগে যারা শহীদ হয়েছিলেন, তাদের কথা মনে রাখতে হবে। তারা আপনাদেরই ভাই। তাদের রক্ত যেন বৃথা না যায়।’

পুলিশ সদস্যদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘আমার বিশ্বাস, জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে দেশের আভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, গণতন্ত্রকে সমুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।’

পুলিশ সপ্তাহের প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সার্ভিসের কৃতি সদস্যদের পুলিশ পদক দেন।

রাজারবাগে ঢাকা মহানগর পুলিশ লাইন্সে এ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজপি) বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading