৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৫
শিরোনাম:

পুলিশের ‘বাধায়’ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের অনশন পণ্ড

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের প্রতীকী অনশন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা পোস্ট

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন শুরু করেন ছাত্রদল নেতারা। বিকেল ৩টা পর্যন্ত কর্মসূচি চলার কথা থাকলেও বেলা ১২টার দিকে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, ‘আমরা কোনো বাধা দিইনি। নিরাপত্তার জন্য অতিরিক্ত ফোর্স আনা হয়েছিল। তাদেরকে আমরা অনুরোধ করেছি বিষয়টা দ্রুত শেষ করার জন্য। কোনো বলপ্রয়োগ করা হয়নি। পরে তারা দ্রুত সময়ে কর্মসূচি শেষ করে দিয়েছে।’

Loading