২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৬
শিরোনাম:

১২ মানবাধিকার সংস্থা র‌্যাব সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘মানবিক নীতি: এখানে এবং এখন প্রদর্শনীর’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন একথা বলেন। ৭১ টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

ড. মোমেন বলেন, জাতিসংঘ যখন শান্তি রক্ষা মিশনে কোনো দেশ থেকে সদস্য নেয়, তখন তারা খুব ভালোভাবেই যাচাই বাছাই করে নেয়। শান্তি মিশনে না নেয়ার জন্য যে ১২ টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছেন, এতে কোনো প্রভাব পড়বে না। বাংলানিউজ

তিনি বলেন, কিছু লোক দেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তাদের দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই। তবে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, র‌্যাব সদস্যদের কোনো বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার দরকার থাকলে, যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবো, তাদের ট্রেনিং দিন। বিএনপি দেশের ভাবমূতি নষ্ট করতে লবিস্ট নিয়োগ করেছে। আওয়ামী লীগ দেশের উন্নয়নের স্বার্থে লবিস্ট নিয়োগ করেছে।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বাদ দিতে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংগঠন। হিউম্যান রাইটস ওয়াচ-সহ ওই ১২টি মানবাধিকার সংস্থা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাকরোইক্সকে এই চিঠি দেয়।

Loading