৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৪
শিরোনাম:

ইসি গঠন আইন করেও আ.লীগের শেষরক্ষা হবে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনের আইন করেছে সরকার। বাকশাল করে যেমন রক্ষা পাওয়া যায়নি, তেমনই ইসি গঠনের আইন করেও আওয়ামী লীগের শেষরক্ষা হবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘বাকশাল গণতন্ত্র হত্যার কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারকে ভোটারবিহীন আখ্যা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ অবৈধ সরকারের সংসদের নির্বাচন কমিশন গঠনে আইন পাসের কোনো এখতিয়ার নেই। এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না।

আওয়ামী লীগ ২৪ ঘণ্টা মিথ্যা কথা বলে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই লুটপাট করে। এখনো লুটপাট করছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য দেন।

Loading