৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৭
শিরোনাম:

স্বাস্থ্যবিধি না মানায় ২১ পথচারীকে জরিমানা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি না মানার দায়ে ২০ পথচারীকে ১ হাজার ৫০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া সড়ক পরিবহন আইনে একজনকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে পৌর শহরের বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। এ সময় উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা সেনিটারি অফিসার মৃনাল দেবনাথসহ পুলিশ
সদস্যসরা উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসন থেকে বেশ কয়েকবার মাইকিং করা হয়েছে। তারপরও শহরে মাস্ক বিহীন বিনা কারনে ঘোরা ফেরা করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইনে এসব পথচারীকে জরিামানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Loading