৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৬
শিরোনাম:

গৃহহীন পরিবারের ঘর নির্মাণ করে দিলেন মানবতার চেয়ারম্যান মিজানুর রহমান—

নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদের মানবিক ও সুযোগ্য জনবান্ধব চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান ।

Thank you for reading this post, don't forget to subscribe!

মুন্সীগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মৃনাল কান্তি দাস এম পি ও গজারিয়া উপজেলার সাবেক সফল চেয়ারম্যান রেফায়েত উল্লা খান তোতা মহোদয় এর নির্দেশনায় ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান এর সার্বিক ব্যবস্থাপনায় নির্মিত হচ্ছে পোড়াচক বাউশিয়ার ৪নং ওয়ার্ডের বাউল কসাইয়ের দৌহিত্র সিফাত হোসেনের সেমিপাকা বসতঘর।

সিফাত হোসেন আবেগজনিত কন্ঠে জানান দীর্ঘদিনের মনের আশা পূরণ করলেন আমাদের প্রিয় চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান। পরিবারের সদস্যদের নিয়ে বড়ই দুশ্চিন্তায় ছিলাম আশ্রয়নের অভাবে। আল্লাহতালা মিজানুর রহমান চেয়ারম্যান এর মাধ্যমে আমাকে ব্যবস্থা করে দিলেন।

চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান জানান সিফাত হোসেনের উপহারের ঘর নির্মাণের কাজ চলমান।

আরো জানান আমার ইউনিয়নের কোন অসহায় আশ্রয়হীন একটি পরিবার থাকবে না। আমার ক্ষুদ্রতম প্রচেষ্টায় আল্লাহ তায়ালার রহমতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। আমার এবং আমার পরিবারের সদস্যদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

Loading