৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪১
শিরোনাম:

ওসমানীনগরে ভোট চলাকালে মেম্বার প্রার্থীর মৃত্যু

সিলেটের ওসমানীনগরে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাদিপুর ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জদু মিয়া (৫২) নিজ বাড়িতে মারা যান। তিনি বেগমপুর গ্রামের মৃত জফর উল্লার ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) সুবিনয় বৈদ্য বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

জদু মিয়ার মামাতো ভাই ফয়জুল ইসলাম বলেন, মেম্বার প্রার্থী জদু মিয়া কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। নির্বাচনী প্রচারণার কাজ করতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পাঁচদিন ধরে শয্যাশায়ী ছিলেন। সকালে আত্মীয়-স্বজনদের ভোটকেন্দ্রে যেতে বলেন তিনি। আমরা কেন্দ্রে থাকা অবস্থায় বেলা ১১টার দিকে মৃত্যুর খবর পেয়ে বাড়ি আসি।

Loading