বান্দরবানের রুমায় টহলরত সেনাসদস্যদের উপর ‘সন্ত্রাসী হামলায়’ ৩ ‘সন্ত্রাসী’ ও একজন সেনাসদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অন্য ৩ ব্যক্তিকে জনসংহতি সমিতির সদস্য দাবি করা হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর তল্লাশি চালিয়ে থেকে ১টি এসএমজি, ৩টি দেশীয় বন্দুক, সেনাবাহিনীর আদলে তৈরি ৩ সেট পোশাক, ২৮০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণে গোলা-বারুদ উদ্ধারে কথা জানিয়েছে সেনাবাহিনী।
![]()