৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৫
শিরোনাম:

বান্দরবানে সন্ত্রাসী হামলায় সেনাসদস্যসহ নিহত ৪

বান্দরবানের রুমায় টহলরত সেনাসদস্যদের উপর ‘সন্ত্রাসী হামলায়’ ৩ ‘সন্ত্রাসী’ ও একজন সেনাসদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অন্য ৩ ব্যক্তিকে জনসংহতি সমিতির সদস্য দাবি করা হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর তল্লাশি চালিয়ে থেকে ১টি এসএমজি, ৩টি দেশীয় বন্দুক, সেনাবাহিনীর আদলে তৈরি ৩ সেট পোশাক, ২৮০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণে গোলা-বারুদ উদ্ধারে কথা জানিয়েছে সেনাবাহিনী।

Loading