৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৭
শিরোনাম:

উত্তাল এফডিসি, জা‌য়েদ ছাড়াই চলছে মিটিং

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান ও কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচিত চুন্নুর বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিষয়টি সুরাহা করতে আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় প্রথমে এফডিসিতে শিল্পী সমিতির অফিসসংলগ্ন মাঠে জরুরি বৈঠকে বসে নির্বাচনের আপিল বোর্ড। এতে অভিযোগকারী নিপুণ উপস্থিত থাকলেও আসেননি জায়েদ খান। পরে তাকে ছাড়াই এক পক্ষকে নিয়ে আপিল বিভাগ রুদ্ধদ্বার বৈঠক শুরু করেছে।

বৈঠকে ইলিয়াস-নিপুণ প্যানেলের পক্ষ থেকে নিপুণ আক্তার, সাইমন সাদিক, ও জেসমিন উপস্থিত হয়েছেন। এছাড়া আপিল বোর্ডের পক্ষে রয়েছেন চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ও আপিল বোর্ডের মোহম্মদ হোসেন।

এর আগে গতকাল শুক্রবারই জানা গেছে, আপিল বোর্ডের বৈঠকে থাকবেন না জায়েদ খান। উল্টো আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানসহ চারজনকে আইনি নোটিশ দিয়েছেন এই চিত্রনায়ক। সোহান ছাড়া বাকিরা হলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক, আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন। বৃহস্পতিবার ব্যারিস্টার মুজিবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এই আইনি নোটিশটি পাঠানো হয়েছে।

এদিকে, শিল্পী সমিতির নির্বাচনের তফসিলের ১৩ নম্বর ধারায় বলা আছে, নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল বোর্ডের কাছে ৫ হাজার টাকা জমা দিয়ে আপত্তি দাখিলের শেষ তারিখ ২৯ জানুয়ারি। আপিল দাখিলের সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। একই তারিখ বিকেল ৫টায় আপিল শুনানি ও নিষ্পত্তি করতে হবে।

২৯ জানুয়ারির পর আপিল বোর্ডের কার্যক্রম অবৈধ উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘নির্বাচনি তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বিকেল পাঁচটার পর থেকে আপিল বোর্ড মেয়াদ উত্তীর্ণ। একটি মেয়াদোত্তীর্ণ সংস্থা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছে, যার কোনো আইনগত ভিত্তিও নেই।’

অন্যদিকে, নির্বাচন কেন্দ্রিক জটিলতা নিষ্পত্তি করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর নির্বাচনের আপিল বোর্ডকে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনে আজ শনিবার বিষয়টির সুরাহা করতে বিকেলে শিল্পী সমিতির অফিসে জরুরি বৈঠক ডাকে বোর্ড।

Loading