মো: বাকিরুল ইসলাম , জামালপুর প্রতিনিধি: মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সকাল ১০.০০ ঘটিকা সময় অনুষ্ঠিত হয়,
এদিন সকালে মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ওবায়দুল কাদের এম. পি. সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ।
ত্রি- বার্ষিক সম্মেলনে উদ্বোধক বক্তব্যে দেন, এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা। প্রধান বক্তা ছিলেন, ফারুক আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা,
সম্মেলনে সভাপতি ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখা। সঞ্চালনায় ছিলেন, মো: জিন্নাহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখা,
মেলান্দহ উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতিয়া চৌধুরী এম.পি. প্রেসিডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ , কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ডা: দিপু মনি এম.পি. যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, আলহাজ্ব মির্জা আজম এম.পি সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ , শফিউল আলম চৌধুরী নাদেল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, অসীম কুমার উকিল এম.পি. সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, মারুফা আক্তার পপি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ , রেমন্ড আরেং সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, আলহাজ্ব মো: ফরিদুল হক খান দুলাল এম.পি. প্রতিমন্ত্রী র্ধম বিষয়ক মন্ত্রণালয়, আবুল কালাম আজাদ এম.পি. জামালপুর আসন ১, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এম.পি. জামালপুর আসন ৫, বেগম হোসনে আরা এম.পি. সংরক্ষিত মহিলা আসন,
আমন্ত্রিত অতিথি ছিলেন, সৈয়দ আতিকুর রহমান ছানা, এডভোকেট মো: আমান উল্লাহ আকাশ, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান, মো: সোরাব হোসেন বাবুল, হাজী দিদার পাশা, সালেহ শফিক গেন্দা, আব্দুল্লাহ আল আমিন চাঁন, মো: ছানোয়ার হোসেন ছানো, মো: শফিক জাহেদী রবিন।
উক্ত সম্মেলনে আগামী তিন বছরে জন্য নবনির্বাচিত হলেন, মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখা , সাধারণ সম্পাদক হিসেবে নবনির্বাচিত হলেন, মো জিন্নাহ সাধারণ সম্পাদক মেলান্দহ উপজেলা শাখা।
এদিকে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা শহরে বিভিন্ন নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনে রঙিন ভাবে সেজেছিল বিভিন্ন রাস্তাসহ মেলান্দহ উমির উদ্দিন পাইলট বিদ্যালয়ে মাঠ। এ সম্মেলন সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়।