৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৫
শিরোনাম:

পবিত্র ওমরাহ হজ পালনে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : পবিত্র ওমরাহ হজ পালন করতে যাওয়া বিদেশী নাগরিকদের সৌদিতে আসতে করোনা নেগেটিভের সার্টিফিকেট দেখাতে হবে।সৌদি গণমাধ্যম আরব নিউজের খবরের বরাত সোমবার এমন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

সৌদি আরবে পৌঁছানোর সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে পিসিআর বা র্যা পিড অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা করতে হবে।এই সময়ের আগে পরীক্ষা করলে সেটির ফলাফল গ্রহণযোগ্য হবে না।

পুরো বিশ্বে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে এমন নির্দেশ জারি করা হয় । সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ফলে বাড়তি সতর্কতার অংশ হিসেবে ওমরাহ পালন করতে যাওয়া মানুষদের ক্ষেত্রে করোনা নেগেটিভ থাকার বিষয়টির ওপর জোর দিচ্ছে সৌদি আরব সরকার ।

Loading