৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪১
শিরোনাম:

দুই-তিনদিনের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

শনিবার সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস- বিইউপি’র ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় তিনি বলেন, কয়েকদিনের মধ্যে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৈঠক করা হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরের কারও উস্কানির বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তাদের দাবি যৌক্তিক। তবে অনেকেই শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উস্কানি দিতে পারে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

 

Loading