বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা দম্পতি দুই ছেলের নামে মসজিদ নির্মাণ করেছেন। আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নবনির্মিত এই মসজিদের উদ্বোধন করেন তাঁরা। এনটিভি অনলাইন
Thank you for reading this post, don't forget to subscribe!জানা গেছে, দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলের নামে মসজিদের নাম রাখা হয়েছে আরিজ আবরার জামে মসজিদ। বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর এলাকায় এই মসজিদ নির্মাণ করা হয়েছে। অনন্ত-বর্ষা দম্পতি উপস্থিত ছিলেন মসজিদ উদ্বোধন আয়োজনে।
অন্তর্জালে এক ভিডিও পোস্ট করে অনন্ত জলিল লিখেছেন, ‘পবিত্র জুম্মার দিনে আরিজ আবরার জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান।’
![]()