৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৬
শিরোনাম:

শ্রীপুরের জঙ্গলে নারীর মরদেহ, পাশে হ্যান্ড গ্লাভস ও ছুরির কভার

গাজীপুরের শ্রীপুরে একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় মরদেহের পাশে হত্যা কাজে ব্যবহৃত হ্যান্ড গ্লাভস ও ছুরির কভারও উদ্ধার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের সদুখার টেকের স্থানীয় হাফিজ উদ্দিনের মৎস্য খামারের পাশের একটি জঙ্গল থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন।

ওসি জানান, খবর পেয়ে কালিয়াকৈর সার্কেল সহকারী পুলিশ সুপার আজমির হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। মধ্যবয়সী ওই নারীর আনুমানিক বয়স হবে ৪৫ বছর। তবে তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। পড়নে সাদা সেলোয়ার, নীল ছাপা কামিজ ও কালো রঙ্গের বোরকা পরিহিত ছিল। গলাকাটা ওই নারীর মরদেহের পাশে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি হ্যান্ড গ্লাভস ও একটি চায়নিজ ছুরির কভার উদ্ধার করা হয়েছে। ।

ওসি আরো জানান, নারীর গলার বেশিভাগ অংশই কাটা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় ওই নারীকে হত্যা করে নির্জন স্থান হিসেবে জঙ্গলে ফেলে গেছে। মরদেহের পাশেই ছিল তাজা রক্তের ছোপ। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দলকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Loading