৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৭
শিরোনাম:

পিকনিকের অনুষ্ঠানে যুকবকে কুপিয়ে হত্যা

বগুড়ায় পিকনিকের অনুষ্ঠানে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুই যুবক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।গতকাল শনিবার রাত ১১টার দিকে বগুড়া শহরের নিশিন্দারার পূর্ব খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহত ওই যুবকের নাম কুইন (২৪)। তিনি নিশিন্দারা খাঁপাড়ার শহিদুল্লাহ ওরফে শহীদ ডাক্তারের ছেলে। তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, মহল্লার এক খেলার মাঠে স্থানীয় যুবকরা পিকনিকের আয়োজন করে। রাত ১১টার দিকে খাওয়া-দাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় অন্তত ১৫ জনের একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে। তারা কুইনকে ধরে কোপাতে থাকে। তাকে উদ্ধার করতে গেলে ঝন্টু (২৫) ও রহীম (২ ৮) নামের আরও দুই যুবক গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। অপর দুই যুবক ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী জানান, খবর পেয়ে পুলিশ ওই এলাকায় যায়। তবে হামলাকারীদের সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা তেমন কোনো তথ্য দিতে পারেননি। এই হামলার কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Loading