৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৬
শিরোনাম:

ইমোশনাল সিলেকশন হলে কপালে দুঃখ আছে: সাখাওয়াত হোসেন

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন আরো বলেছেন, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন কমিশন ধ্বংস হয়ে গেছে। সেই সমস্ত লোক দরকার, যারা এটাকে টেনে তুলতে পারবেন। মানুষের আস্থা অর্জন করতে পারবেন এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির সঙ্গে বৈঠকশেষে সাংবাদিকদের এ কথা বলেন সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, এটা বিশাল যজ্ঞ, বিশাল অ্যাডমিনিসট্রেশন। ১২ লক্ষ লোককে পরিচালনা করতে হবে। সেই লোকজন আনতে হবে।সার্চ কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে চূড়ান্তভাবে যে ১০ জনের নাম যাবে, সেগুলো প্রকাশ করা উচিত কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই প্রকাশ করা উচিত। সম্পাদনা: হাসান হাফিজ

Loading