৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৯
শিরোনাম:

সারে যে পরিমাণ ভর্তুকি দিতে হবে, তাতে আরেকটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব: কৃষিমন্ত্রী

দেশের সার পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সোমবার কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এ কথা বলেছেন। কৃষিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত সারের মজুত আছে। কোনো সংকট হবে না। সারের দাম এখনো বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। দাম বাড়ানোর কোনো উদ্দেশ্যও নেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

কৃষিমন্ত্রী আরও বলছেন, ভর্তুকি প্রায় ৪ গুণ বেড়ে যাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হচ্ছে। সারের ভর্তুকি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। সারের দাম বেড়ে যাওয়ায় ২০২১-২২ অর্থ বছরে এ খাতে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ২০২০-২১ অর্থবছরে ভর্তুকির পরিমাণ ছিল ৭ হাজার ৭১৭ কোটি টাকা।

Loading