৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৭
শিরোনাম:

গজারিয়ায় দায়িত্বগ্রহনের শুরুতেই অসহায় দরিদ্রকে ভ্যান গাড়ি উপহার দিলেন চেয়ারম্যান হাজী আক্তার হোসেন

নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী আক্তার হোসেন আজ রবিবার আনুষ্ঠানিকভাবে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের নিয়ে বিদায় ও বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। নবনির্বাচিত সাধারণ সদস্যদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী সদস্যদর ক্রেস্ট উপহারের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের চত্বরে বিভিন্ন ওয়ার্ড হতে আগত অতিথিদের নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের শেষের দিকে নবনির্বাচিত চেয়ারম্যান হাজী আক্তার হোসেন জানান আমি গরীব অসহায়দের পাশে আছি এবং থাকব। আমার বাবা মজিদ বেপারী দীর্ঘসময় হোসেন্দী ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আমার বাবার রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নেওয়া দরিদ্র অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা করা শিখিয়ে গেছেন।
তাই ইউনিয়নের ১৮ হাজার লোকের দায়িত্ব ভার মাথায় নিয়ে প্রথম দিন কয়েকটি জন্ম সনদে স্বাক্ষর এর মধ্য দিয়ে অর্পিত দায়িত্ব শুরু হলো । সবার কাছে দোয়া ও সহযোগিতা  চাই।
ইসমানির চর গ্রামের দরিদ্র অসহায় আমজাদ হোসেন (২৮) পরিবারের সদস্যদের মুখে দু’মুঠো ভাত তুলে দেওয়ার জন্য পায়ে হেঁটে মাথায় ঝুড়ি নিয়ে গ্রামে গ্রামে ঝাল মুড়ি ও সবজি বিক্রি করে থাকে। তাকে যেন আর ঝুড়ি নিয়ে পায়ে হেঁটে কষ্ট করতে না হয় তাই তাকে একটি ছোট্ট ভ্যান গাড়ি উপহার দিলাম।
ভ্যানগাড়িত পেয়ে দরিদ্র আমজাদ হোসেন আনন্দে আত্মহারা হলেন। প্রাণভরে নবনির্বাচিত চেয়ারম্যান এর জন্য দোয়া কামনা করেন।
Attachments area

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!