কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় গৃহপরিচারিকাকে ধর্ষনের অভিযোগে হানিফ হাওলাদার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাত নয়টায় দুই সন্তানের জননী ওই নারী বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষন
মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতে উপজেলার মহিপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে মহিপুরের মোয়াজ্জেমপুর গ্রামের ওই নারী আবাসিক হোটেল সোহান ও খাবার হোটেল খানাপিনা রেস্তোরার মালিক হানিফের ঘরে কাজ শুরু করেন। গত ৬ ফেব্রুয়ারী দুপুরে হানিফ ওই হোটেলের একটি কক্ষে আটকিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে।
পরে বিষয়টি জানজানি হলে সোমবার ওই নারী থানায় মামলা দায়ের করেন। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ওই নারী মামলা দায়েরের পর পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
![]()