২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৮
শিরোনাম:

কলাবাগানে কিশোরীকে ধর্ষণ-হত্যা মামলায় দিহানের বিচার শুরু

রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থী আনুশকাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় তার বন্ধু ইফতেখার ফারদিন দিহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক এ এম জুলফিকার হায়াত আসামির অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন। একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৬ মার্চ দিন ঠিক করেছেন আদালত।

এসময় কাঠগড়ায় থাকা দিহানকে তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। আর এরই ধারাবাহিকতায় দিহানের অব্যাহতি চেয়ে শুনানি করেন তার আইনজীবী মো. বোরহান উদ্দিন।

এছাড়া আদালতে আইনজীবী দিহানের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলে বিচারক তা নথিভুক্ত করেন। এবিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফাহানা আহমেদ অরেঞ্জ বলেন, ‘অভিযোগ গঠনের শুনানির আগে কারাগারে থাকা আসামি দিহানকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের শুনানিতে আসামি দিহান নিজেকে নির্দোষ দাবি করেন। আদালতের অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হলো।’

উল্লেখ্য, ২০২১ সালের ৭ জানুয়ারি দুপুরে ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনায় ওইদিন রাতেই ফারদিন ইফতেখার দিহানকে আসামি করে কলাবাগান থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২১ সালের ৭ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর মা কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন। এর এক ঘণ্টা পর তার বাবাও কাজে বের হন। দুপুর পৌনে ১২টার দিকে ওই ছাত্রী তার মাকে ফোন করে কোচিং থেকে পড়ালেখার পেপারস আনার কথা বলে বাসা থেকে বেরিয়ে যান।

আসামি দিহান দুপুরে ফোন করে ওই শিক্ষার্থীর মাকে জানান, মেয়েটি তাদের বাসায় গিয়েছিল। হঠাৎ অচেতন হয়ে পড়ায় তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

Loading