২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৮
শিরোনাম:

৬ ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য

সাধ আর সাধ্যের সমন্বয় করতে টিসিবির পণ্যবাহী ট্রাক থামলেই ছুটছেন মধ্যবিত্তরা। চট্টগ্রামে টিসিবির পণ্য নিতে শত শত মানুষের হুড়োহুড়ি। ৫ থেকে ৬ ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অধিকাংশ মানুষকেই ফিরতে হচ্ছে খালি হাতে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কোনো দৌড় প্রতিযোগিতা নয়, সংসারের প্রয়োজন মেটাতে সহনীয় দামে চাল, ডাল তেলসহ টিসিবির পণ্য কেনার লড়াই। চট্টগ্রামে গাড়ির পেছনে পেছনে এমন দৌড় মধ্যবিত্তের প্রতিদিনের। দীর্ঘলাইনে দাঁড়িয়ে অবশেষে কম দামে নিত্যপণ্য পেয়ে কেউ কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধ আর সাধ্যের সমন্বয়ের আশায় জামালখানে রাস্তায় মধ্যবিত্ত মানুষ। কেউ ৫ থেকে ৬ ঘণ্টা আবার কেউ বা কয়েকদিন এসেও পান নি টিসিবির সাশ্রয়ী দামের পণ্য।

আরও পড়ুন: রমজানে টিসিবি ৬ পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে

টিসিবির পণ্য কিনতে আসা একজন নারী জানান, ৫ থেকে ৬ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। আমাদের এমন ভোগান্তি ফেলার কোনো মানে নেই।

এদিকে ট্রাকে পর্যাপ্ত পণ্য না থাকার বিষয়ে টিসিবির ডিলার বলেন, পণ্য বাড়িয়ে দিলে বা প্রতিদিন পণ্য দিলে, মানুষের চাহিদা কিছু কমবে। আমরাও মানুষকে সন্তুষ্ট করতে পারব।

আরও পড়ুন: নিত্যপণ্যের দাম বাড়ার দায় খুচরা বিক্রেতাদের, বলছেন পাইকাররা

নগরীর জামালখানে পণ্য নেওয়ার লড়াই চললেও কাজীর দেউড়িতে হাহাকার গাড়ির জন্য। আবার আসলেও পর্যাপ্ত পণ্য নেই তাতে।

এ বিষয়ে ভোক্তারা বলেন, ট্রাকে কোনো পণ্য নেই। অতন্ত ২০ থেকে ৫০ জন পণ্য পেতে পারেন। এক কেজি চিনি ও এক বোতল তেল, এটি নিতে মানুষ ৩ থেকে ৪ ঘণ্টা লাইনে দাঁড়ায়। তারপরও ট্রাকের কোনো খবর নেই।

উল্লেখ্য, নগরীর ১৭টি ডিলার ৩৮টি পয়েন্টে গাড়ি থেকে ৫ থেকে ৬ ধরনের পণ্য দেওয়া হচ্ছে।

Loading