২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৮
শিরোনাম:

কুয়াকাটার সৈকতে শ্রান্তি বিনোদন ও মিলনমেলা

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শ্রান্তি বিনোদন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২০ ফেব্রুয়ারি ) সকল থেকে মেঘলা আকাশ আর গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে শব্দ ব্যান্ড গ্রুপের একের পর এক গানে মাতিয়ে তোলে আগত পর্যটকদের। কলাপাড়া রিপোর্টর্স ইউনিটি’র বার্ষিক বনভোজন উপলক্ষে কুয়াকাটা ট্যুরিজম পার্কে সংলগ্ন উন্মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

অনুষ্ঠানে কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম, ওসি তদন্ত আসাদুর রহমান, ললুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস,মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন হিরন কাজী, উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম, ইউনিয়ন ভূমি তহসিলদার আবদুল জব্বার, পটুয়াখালী ফোকাস ডায়াগনস্টিক’র স্বত্ত্বাধিকারী মেহেদি হাসান, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি সদস্যরা উপস্থিত ছিলেন। কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো.ফরিদ উদ্দিন বিপু বলেন, প্রতি বছর এ দিনে আমারা সকলেই এভাবে মিলিত হয়ে আন্দন উপভোগ করি। তবে এ অনুষ্ঠান বিরতিহীনভাবে চলবে রাত ৯টা পর্যন্ত।

Loading