৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৩
শিরোনাম:

সময় খুব কম, অতিদ্রুত নিজেদেরকে সংগঠিত করতে হবে: মির্জা ফখরুল

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, সময় খুব কম, অতিদ্রুত নিজেদেরকে সংগঠিত করতে হবে বলে। জনগণকে সঙ্গে নিয়ে অতি দ্রুত এই ভয়াবহ সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। এই সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এই অবস্থায় ৫২-র ভাষা আন্দোলন ও ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।

মির্জা ফখরুল বলেন, এখন দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা, যিনি অনেকগুলোর দুর্নীতির মামলার দেখেছেন, তাকে সরিয়ে (চাকরি থেকে অব্যাহতি) দেওয়া হয়েছে। অর্থাৎ, দুর্নীতি দমন কমিশনকে আজ পুরোপুরি দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনো কারাগারে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যিনি ১৯৮১ সালের পর থেকে নতুন করে গণতন্ত্রকে জাগিয়ে তুলেছেন, যিনি ৯ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই নেত্রী খালেদা জিয়াকে এখনো কারাগারে আটকে রেখেছেন। তিনি অত্যন্ত অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করা হচ্ছে।

প্রতিদিন আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জামিন পেতে কোর্টে যেতে হচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভা থেকে তিনি এই দাবি জানান।

Loading