৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৯
শিরোনাম:

শেরপুরে ধর্ষণের শিকার চার বছরের শিশু, ধর্ষক গ্রেফতার

বগুড়ার শেরপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের সিংড়াপাড়া গ্রামস্থ ধর্ষকের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় ওই শিশুটির নানি বাদি হয়ে রবিবার সন্ধ্যায় শেরপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামলায় অভিযুক্ত মোজাহার আলী মোজা (৫৫) নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে সিংড়াপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, চার বছরের শিশু মেয়েটিকে গ্রামে নানির কাছে রেখে ঢাকায় চাকরিতে যান। রবিবার সকালের দিকে শিশুটিকে নিয়ে তার নানি মাঠে মরিচের ক্ষেতে কাজ করার জন্য যান। দুপুরের দিকে একাই শিশুটি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে একই গ্রামের মোজাহার আলী মোজা শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কৌশলে ধর্ষক পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এই ঘটনায় শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে পুলিশ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Loading