৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৫
শিরোনাম:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে ১৮ সংগঠনের পুষ্পস্তবক অর্পণ

মাসুদুর রহমান  : বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারির জাতির ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি । অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৮ সংগঠনের পক্ষ থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির বাগানে স্থায়ী স্মৃতি স্তম্ভ এ পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্পীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি সঙ্গীত পাঠ করেন সকলেই৷ এ সময় সিডাপের প্রধান সহকারী পরিচালক আজাহার হোসেন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান,নৃত্য পরিচালক সমিতির সভাপতি খোকন,বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুন, সাংগঠনিক সম্পাদক শাহনুর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন, কার্যকরী সদস্য অঞ্জনা সুলতানা, অমিত হাসান, কেয়া, জেসমিন, ফেরদৌস ,চিত্র নায়িকা সাদিয়া মির্জা, বাংলাদেশ চলচ্চিত্র ব্যবস্থাপক মোঃ আলমগীর সহ ১৮ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Loading