২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৬
শিরোনাম:

কলাপাড়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাধের পাশে থেকে সুমন প্যাদা (২৮) নামের এক যুককের
মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের বেড়িবাঁধের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে। এসময় মৃতদেহের পাশ থেকে একটি কীটনাশকরে বোতল উদ্ধার করা হয়। মৃত সুমন প্যাদা (২৮) ওই গ্রামের গফুর প্যাদার ছেলে। তার ৪ বছর বয়সী একটি ছেলে ও একটি ১ বছর বয়সী কণ্যা সন্তান রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Loading