২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪
শিরোনাম:

কলাপাড়ায় ব্যতিক্রমি আয়োজনে জন্মদিন উদযাপন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  : কেউ কেক কেটে, আবার কেউবা পাটি মাধ্যমে জমজমাট আয়োজনে জন্মদিন পালন করে
থাকে। কিন্তু পটুয়াখালীর কলাপাড়ায় ব্যতিক্রমি আয়োজনে ফোকাস ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মেহেদীর জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার সকালে তার পক্ষ থেকে উপজেলার মহিপুর ইউনিয়নের হতদরিদ্র ও ছিন্নমুল মানুষের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতনর করা হয়েছে। ১৯৯০ সালের ২১ শে ফেব্রুয়ারি এ মানুষটি জেলা শহরের পটুয়াখালীর
স্বাধীনতা সড়কে তিনি জন্মগ্রহণ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মহিপুর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী, দীর্ঘদিন ধরে মনবতার সেবায় সে নিজেকে নিয়োজিত রেখে সর্বমহলে প্রসংশা কুড়িয়েছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে নো মাস্ক, নো সার্ভিস কার্যক্রম এবং বিভিন্ন রমজানে তিনি মাসব্যাপি রোজাদারদের মাঝে ইফতার বিতরন কার্যক্রম ছিলো তার অন্যতম কর্মকান্ড। তার শুভজন্মদিনে দোয়া করছি। সে যেন সব সময় এভাবেই অসহায় মানুষের পাশে থাকে।

Loading