২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫১
শিরোনাম:

মেলান্দহ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

মোঃ বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে মেলান্দহের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ২১ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৪.০০ ঘটিকা সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান উপজেলা চেয়ারম্যান মেলান্দহ, বিশেষ অতিথি ছিলেন, মোঃ শফিক জাহেদী রবিন মেয়র মেলান্দহ পৌরসভা, হাজী দিদার পাশা সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা, ডাঃ ইউনুস আলী উপজেলা ভাইস চেয়ারম্যান, মোছাঃ জেসমিন আক্তার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, এছাড়াও উপজেলার, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading