২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৭
শিরোনাম:

চাকরি দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর চাটখিল উপজেলায় চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নেশাদ্রব্য খাইয়ে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা মো. ফুয়াদ আল মতিনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

পিবিআইয়ের নোয়াখালী কার্যালয়ের পুলিশ পরিদর্শক সুভাস চন্দ্র পাল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ দুপুরে অভিযান চালিয়ে কুমিল্লা শহর থেকে ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে। তাকে নোয়াখালী আনা হচ্ছে। আগামীকাল দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।

এর আগে গতকাল রোববার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে চাটখিল থানায় দুইজনের বিরুদ্ধে চাটখিল থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক ফুয়াদ আল মতিন ও তার সহযোগীকে আসামি করা হয়। মামলা নথিভুক্ত হওয়ার পরপরই পিবিআই নোয়াখালী কার্যালয়ে মামলাটি হস্তান্তর করা হয়।

ওই গৃহবধূ বলেন, চাকরি দেওয়ার কথা বলে মো. ফুয়াদ আল মতিন আমাকে তার অফিসে ডেকে নেন। অফিসে যাওয়ার পর আমাকে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন। এ সময় তার পাশে থাকা একজন ভিডিও ধারণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

Loading