প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে ১০ জনের নাম চূড়ান্ত করেছে এ উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটি।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
এখন নিয়ম অনুসারে ১০ জনের নাম সিলগালা করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর আগামী ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটির সদস্যরা।
এর আগে মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে বিরতি দিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্চ কমিটির সদস্যরা। সাক্ষাৎকালে প্রধান বিচারপতির পক্ষ থেকে সার্চ কমিটির সদস্যদের সুপ্রিম কোর্টের প্রকাশনা সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর পুনরায় বৈঠকে বসে সার্চ কমিটি।
বৈঠকে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। তার সঙ্গে ছিলেন কমিটির সদস্যরা। তারা হলেন— সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর বিধান মতে গত ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে অনুসন্ধান বা সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এছাড়া অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদের পক্ষে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
![]()