২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৬
শিরোনাম:

টিকাকেন্দ্রে বিশৃঙ্খলা, পুলিশের লাঠিচার্জে আহত অর্ধশতাধিক

রাজধানীর উপকণ্ঠ সাভারে করোনার প্রথম ডোজের টিকা নিতে গিয়ে পুলিশের লাঠিচার্জে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আজ মঙ্গলবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, কয়েকদিন ধরেই টিকাকেন্দ্রে ভিড় বাড়ছিল। আজ কয়েক হাজার মানুষের সমাগম হয় টিকাকেন্দ্রে। এক পর্যায়ে টিকা নেওয়া কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

ডা. সায়েমুল হুদা জানান, পরিস্থিতি সামাল দিতে টিকাকেন্দ্রে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী রাখা হয়েছে। তারপরও বেশি মানুষের ভিড়ের কারণে এ অবস্থা হয়েছে।

সাভার মডেল থানার ওসি মাইনুল ইসলাম জানান, টিকাপ্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হলেও অনেকে অধৈর্য হয়ে পড়েন। বিশৃঙ্খলা শুরু হলে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে।

Loading