২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৭
শিরোনাম:

আশাশুনিতে পুলিশের অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীসহ ৬জন আটক 

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ মাদক ব্যবসায়ীসহ ৬জনকে আটক করা হয়েছে।  আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী এর সার্বিক ব্যবস্থাপনায় থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার দিন ব্যাপী এসআই (নিঃ) আমিনুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান, এএসআই (নিঃ) আব্দুল জব্বার, এএসআই (নিঃ) তপন কুমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের মৃত কেরামত আলী মিস্ত্রীর ছেলে মোঃ কবিরুল ইসলাম(৩৫) ও মোঃ গফুর মোড়লের ছেলে মোঃ বকুল হোসেন(৩৪)কে ১২ বোতল ফেন্সিডিলসহ আশাশুনি বাজার থেকে প্রকাশ্য হাতেনাতে আটক করে থানায় মাদকদ্রব্য আইনে১৩(২)২২ মামলার রুজু করা হয়েছে।
বড়দল ইউনিয়নের বড়দল উত্তর পাড়া গ্রামের শুকুর আলী ঢালীর স্ত্রী ও মহিলা মেম্বার রেহেনা খাতুনের ননদ ফিরোজা বেগম (৫২)কে ৫০ গ্রাম গাঁজাসহ তার বসত বাড়ী থেকে হাতেনাতে আটক করে থানায় মাদক দ্রব্য আইনের ১৫(২)২২ মামলা রুজু করা হয়েছে। প্রতাপ নগর ইউনিয়নের কল্যানপুর গ্রামের আঃ মালেক সানার ছেলে মোঃ জামিল হোসেন(৩৫) ও মতিয়ার মিস্ত্রীর ছেলে সবুজ ওরফে কারিমুজ্জামান(৩৩)কে ২টি গাঁজা গাছসহ কল্যানপুর এলাকা থেকে হাতেনাতে আটক করে থানায় ১৪(২)২২ মামলা রুজু করা হয়েছে। অপরদিকে এসআই (নিঃ) আবু হানিফ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর ওয়ারেন্ট মূলে কুল‍্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের মাঃ আহমদ আলীর ছেলে মোঃ বিল্লাল হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে আটক করেন। আটককৃত আসামীদেরকে মঙ্গলবার সকালে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!