সাভারে ইউনি ওয়ার্ল্ড-২ নামে এক জুতার কারখানায় লাগা আগুনে পুড়ে ৩ জন মারা গেছেন। আগুন নিয়ন্ত্রণে নেয়ার পর কারখানার ভেতর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহগুলোর মধ্যে একটি নারীর, দুটি পুরুষের। ভেতরে আরও মরদেহ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।
![]()