৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৬
শিরোনাম:

নাট্যাভিনেতা সোহেল খানের ছেলে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার

গত রোববার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি আইন ও ধর্ষণের অভিযোগে মামলা (নম্বর ১৪) করেছেন ভুক্তভোগী তরুণী। পরদিন সোমবার অভিযুক্ত মুশফিকুর রহমান খান সফলকে গ্রেপ্তার করে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

মামলায় উল্লেখ করা হয়েছে, ধর্ষণের পর মোবাইলে ভিডিও ধারণ ও ছবি তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন সফল। টাকা না দেওয়ায় সেই ভিডিও ওই তরুণীর স্বজনদের মোবাইলে পাঠিয়ে দিয়ে উল্টো হত্যার হুমকি দেন অভিযুক্ত সফল।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক বলেন, আদালতের নির্দেশে অভিযুক্তকে দুইদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতোমধ্যে অভিযোগের বিষয়ে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। আপত্তিকর ভিডিও ধারণের তথ্য-প্রমাণ মিলেছে। সফল অনেক কিছু স্বীকারও করেছেন। রিমান্ড শেষে বৃহস্পতিবার সফলকে আদালতে সোপর্দ করা হবে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে সফলের সঙ্গে মাটিকাটা এলাকায় পরিচয় হয় ভুক্তভোগী তরুণীর। ওই সময় বোনের বাসায় থাকতেন অভিযুক্ত সফল। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে হোয়াটস অ্যাপে যোগাযোগ হতো। এক পর্যায়ে তাদের বন্ধুত্ব হয়। বাসা পরিবর্তনের পর ২০১৯ সালের শুরুর দিকে সফল খানের বোন সেই বাসায় যেতে বলে। যাওয়ার পর সফল এবং ওই তরুণীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয়। সেই দৃশ্যের ভিডিও ধারণ ও ছবি তুলে রাখেন সফল।

চলতি বছরের ৯ জানুয়ারি বিকেলে সফল উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে অবস্থিত সিভিস ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে নিয়ে তরুণীকে আবারো ধর্ষণ করেন। এরপর ওই তরুণীর কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ধর্ষণের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

টাকা না পেয়ে ভুক্তভোগীর চাচী ও চাচাতো ভাইয়ের মোবাইলে সেই ভিডিও পাঠিয়ে দেন সফল। একপর্যায়ে নিজের স্ত্রী দাবি করে ওই তরুণীর স্বামীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকিও দেন সফল। সম্পাদনা:খালিদ আহমেদ

Loading